ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিয়ের আগে ক্লিনিকে ক্যাটরিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 December, 2021, 7:56 PM
সর্বশেষ আপডেট: Sunday, 5 December, 2021, 1:39 AM

বিয়ের আগে ক্লিনিকে ক্যাটরিনা

বিয়ের আগে ক্লিনিকে ক্যাটরিনা

রাজস্থানের ৭০০ বছর পুরনো দুর্গে বসবে বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের রাজকীয় বিয়ের আসর। আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে জুটির বিয়ে হবে। তবে বিয়ের আগেই ক্যাটরিনাকে দেখা গেল মুম্বাইয়ের একটি ক্লিনিকে। নিয়মিত স্বাস্থ্য চেকআপ না অন্য কোনো কারণ গিয়েছেন তিনি সেটা অবশ্য জানা যায়নি।

শুক্রবার (৩ ডিসেম্বর) পাপ্পারাজ্জিদের ক্যামেরায় ক্যাটরিনা ধরা পড়লেন মুম্বাইয়ের ব্যান্দ্রায় একটি ক্লিনিকে। কালো টি-শার্ট ও বেগুনি লেগিংসে, চেহারা মাস্ক ও সানগ্লাসে ঢেকে বের হন ক্যাটরিনা। তবুও তিনি এড়াতে পারেননি পাপ্পারাজ্জিদের ক্যামেরা। সাংবাদিকরা ছবি তুলতে এগিয়ে গেলেই তিনি সরাসরি গাড়িতে উঠে পড়েন এরপর সেখান থেকে বেরিয়ে পড়েন। অবশ্য যাওয়ার আগে তিনি ক্যামেরার দিকে হাত নাড়ান। খবর- দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।

এদিকে ভিকি-ক্যাটরিনা বিয়ে নিয়ে চরম গোপনীয়তা বজায় রাখছেন। শুধু তাই নয় বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরও দিয়ে রেখেছেন নানান শর্ত। এরমধ্যে সবচেয়ে অবাক করা শর্ত হচ্ছে, বিয়ে বাড়িতে প্রবেশ করতে প্রত্যেক অতিথির জন্য থাকছে ‘গোপন কোড’! কোনো অতিথিই নিজের নাম দিয়ে পরিচিত হবেন না। যে কোড দেওয়া হবে তাই হবে তাদের পরিচয়! বিয়ের অনুষ্ঠানে প্রবেশ থেকে শুরু করে হোটেলে ঘর কিংবা রুম সার্ভিস পেতে লাগবে এই কোড!

ভিকি-ক্যাটরিনা বিয়ের অনুষ্ঠানে সবকিছু এতোটাই গোপন রাখছেন যে, সবাই বিষয়টিকে ‘বাড়াবাড়ি’ পর্যায় বলছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানান ট্রল। রাজস্থানের ৭০০ বছর পুরনো দুর্গে বসবে দুই তারকার রাজকীয় বিয়ের আসর। আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে জুটির বিয়ে অনুষ্ঠান হবে।

এই বিয়েতে বর-কনে দুজনেই সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক পরবেন। সংগীত অনুষ্ঠানে মণীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গা পরবেন ক্যাটরিনা। মেহেদিতে অভিনেত্রী পরবেন আবু জানির ডিজাইন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status