ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন কণ্ঠশিল্পী পূজা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 December, 2021, 5:19 PM

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন কণ্ঠশিল্পী পূজা

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন কণ্ঠশিল্পী পূজা

চার বছরের সংসার জীবনের ইতি টানলেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা ও মডেল-অভিনেতা অর্ণব অন্তু। তবে কী কারণে তাদের সংসার জীবনের ইতি টেনেছেন তা জানা যায়নি। শুক্রবার (৩ ডিসেম্বর) মধ্যরাতে পূজার স্বামী অর্ণব অন্তু তার ব্যক্তিগত ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তু লেখেন, ‘মহানের কাছে সুস্থ এবং সুন্দর জীবনের কামনা করে, আমাদের সাংসারিক যাত্রা, আমার পক্ষ থেকে এখানেই ইতি টানলাম। ভালো থেকো।’

অন্তু ও পূজার অনেক দিনের প্রেম। অনেকেই জানতেন সে কথা। ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি পূর্ণতা পায় সেই প্রেম। জমকাল আয়োজনে বিয়ে করেন দুজন। আর দুমাস পরই ছিল তাদের পঞ্চম বিয়েবার্ষিকী।

ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, বিয়ের দুই বছর পর থেকেই তাদের সম্পর্ক স্বাভাবিক যাচ্ছিল না। এমনকি আলাদা থাকতে শুরু করেছিলেন দুজন। পরে ভুল বোঝাবুঝি মিটিয়েও নেন। তবে ‘সাংসারিক যাত্রার ইতি টানার’ মতো সিদ্ধান্ত কেন নিতে হলো অন্তুর?

এ ঘটনা প্রসঙ্গে পূজা বলেন, ‘গত সন্ধ্যায় তার (অন্তু) সঙ্গে আমার কথা হয়েছে। সে এ রকম একটি স্ট্যাটাস দেবে, সেটা আমার জানা ছিল না। আইনানুগভাবে আমাদের এখনও বিচ্ছেদের মতো কোনো ঘটনা ঘটেনি। আমাদের দুই পরিবারের কেউ বিষয়টি জানে না। দুই পরিবার বসে আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

তিনি আরও বলেন, ‘অন্তুর সঙ্গে তো আমার বিচ্ছেদ হয়নি। আমি এখনও মিসেস অন্তুই আছি। তবে আমার পক্ষ থেকে ডিভোর্সের কোনো পরিকল্পনা নেই। বাকি কথা পরে হবে।’

অর্ণব অন্তু মডেলিং করেন। ২০১৬ সালের মাঝামাঝি সময়ে পূজার ‘অবুঝ পাখি’ গানের মডেল হয়েছিলেন তিনি। তখন থেকেই দুজনের বন্ধুত্ব। সেখান থেকে প্রেম ও বিয়ে। ‘সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতে ক্যারিয়ার শুরু করেন পূজা। এরপর অ্যালবাম ও প্লেব্যাকের মাধ্যমে তিনি পরিচিতি পান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status