ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রিটিশ সংবাদপত্রের শীর্ষ ২৫ প্রভাবশালী নারীর তালিকায় আফগান কিশোরী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 December, 2021, 3:54 PM

ব্রিটিশ সংবাদপত্রের শীর্ষ ২৫ প্রভাবশালী নারীর তালিকায় আফগান কিশোরী

ব্রিটিশ সংবাদপত্রের শীর্ষ ২৫ প্রভাবশালী নারীর তালিকায় আফগান কিশোরী

২০২১ সালের শীর্ষ ২৫ প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে এক ব্রিটিশ সংবাদপত্র। সেখানে স্থান পেয়েছে আফগানিস্তানের ১৫ বছর বয়সী এক কিশোরী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

প্রতিবেদনে বলা হয়, তালেবান কর্তৃক আগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটিতে নারী শিক্ষা নিষিদ্ধ করা হয়। এরপর থেকেই তালেবানের বিরুদ্ধে নারী শিক্ষা আন্দোলনের বড় মুখ হয়ে ওঠে ১৫ বছর বয়সী সোতুতা ফোরোতান।

ক্ষমতা দখলের পর নারী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ করলেও পরে তা সংশোধন করে তালেবান। সংশোধিত আইনে ৭ থেকে ১২ বছর বয়সী মেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন ফোরোতান।

গত অক্টোবরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক অনুষ্ঠানে ফোরোতান বলেন, নারীদের প্রতিনিধি হিসেবে আজ আমি একটি কথা বলতে যাই, আমি এমন একটি বার্তা দিতে চাই যা সবার মনে জায়গা করে নেবে। আমরা সবাই জানি হেরাত হলো জ্ঞানের শহর। এই শহরে কেনো শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের উপস্থিতি বন্ধ করা হলো?

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status