ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে ১০ উইকেট নিলেন এজাজভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে সব উইকেট তুলে নিলেন কিউই স্পিনার এজাজ প্যাটেল। ভারতের মাটিতেই অনিল কুম্বলের স্মৃতিতে মনে করিয়ে দিলেন তিনি। ভাগ বসালেন জিম লেকার ও অনিল কুম্বলের বিশ্বরেকর্ডে।৪৭.৫ ওভার বল করে ১০ ভারতীয়র উইকেট শিকার করেন এজাজ। এতে ১২টি মেডেন রয়েছে। রান দিয়েছেন তিনি ১১৯ রান।১০ উইকেটের মধ্যে স্টাম্প ভেঙেছেন দুইজনের, চেতেশ্বর পুজারা ও রবিচন্দ্র অশ্বিনের।এলবিডব্লিউয়ের শিকার হয়েছেন ৩ জন - বিরাট কোহলি, ঋদ্ধিমান সাহা ও অক্ষর প্যাটেল। বাকিরা ক্যাচ তুলে আউট হয়েছেন এজাজের বলে।
ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে ১০ উইকেট নিলেন এজাজ