ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
নভেম্বরে দেশে ৩৭৯ সড়ক দুর্ঘটনায় ৪১৩ জনের প্রাণহানি : রোড সেফটি ফাউন্ডেশন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 December, 2021, 1:56 PM

নভেম্বরে দেশে ৩৭৯ সড়ক দুর্ঘটনায় ৪১৩ জনের প্রাণহানি : রোড সেফটি ফাউন্ডেশন

নভেম্বরে দেশে ৩৭৯ সড়ক দুর্ঘটনায় ৪১৩ জনের প্রাণহানি : রোড সেফটি ফাউন্ডেশন

সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। চলতি বছরের নভেম্বর মাসে দেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৪১৩ জন এবং আহত হয়েছেন ৫৩২ জন। নিহতের মধ্যে নারী ৬৭ জন এবং শিশু ৫৮ জন।

আজ শনিবার (৪ ডিসেম্বর) গণামধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটি সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব দুর্ঘটনার মধ্যে ১৫৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮৪ জন। সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯৬ জন পথচারী। আর যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন। এছাড়া এ সময়ে ৭টি নৌ-দুর্ঘটনায় ৯ জন নিহত এবং ৫ জন নিখোঁজ রয়েছেন। ১১টি রেলপথ দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন।

এ দুর্ঘটনাগুলোর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ঢাকা বিভাগে ৮৩টি দুর্ঘটনায় নিহত হয়েছে ১০৪ জন। সবচেয়ে কম বরিশাল বিভাগে, ২২টি দুর্ঘটনায় নিহত ২৪ জন। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এ জেলায় ২১টি দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন। আর সবচেয়ে কম লালমনিরহাট জেলায়। সেখানে ২টি দুর্ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি। এছাড়া রাজধানী ঢাকায় ১৪টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬ জন।

এসব দুর্ঘটনায় নিহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নটরডেম কলেজের ২ জনসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৪ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এর আগে গত অক্টোবর মাসে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত হয়েছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status