ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ট্রেন-বাস-অটোরিকশা সংঘর্ষ, ট্রাফিক পুলিশসহ নিহত ২
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 December, 2021, 1:42 PM

ট্রেন-বাস-অটোরিকশা সংঘর্ষ, ট্রাফিক পুলিশসহ নিহত ২

ট্রেন-বাস-অটোরিকশা সংঘর্ষ, ট্রাফিক পুলিশসহ নিহত ২

চট্টগ্রাম নগরীর খুলশীতে ডেমু ট্রেন, বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ট্রাফিক পুলিশের কনস্টেবলসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।

শনিবার বেলা ১১টার দিকে খুলশী থানার ঝাউতলা এলাকায় লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল মনির হোসেন। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। নিহত আরেকজন হলেন পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার সৈয়দ বাহাউদ্দিন আহমেদ।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি সরোয়ার আলম জানান, একটি ডেমু ট্রেন ষোলশহর থেকে চট্টগ্রাম স্টেশনে যাচ্ছিল। এ সময় জাকির হোসেন রোডের ওই লেভেল ক্রসিংয়ের দুই দিকের গেট আটকানো ছিল। তবে এর মধ্যেও একটি অটোরিকশা উল্টোপথে লাইন অতিক্রম করার চেষ্টা করে। এর পেছনে একটি বাসও লাইনের ওপর উঠে যায়। এ সময় ট্রেনটি এসে বাস ও অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালক সৈয়দ বাহাউদ্দিন নিহত হন।

ওসি আরো জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পর মনিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status