ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাইকের ধাক্কায় পা ভাঙল প্রিয়াঙ্কার!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 December, 2021, 12:01 PM

বাইকের ধাক্কায় পা ভাঙল প্রিয়াঙ্কার!

বাইকের ধাক্কায় পা ভাঙল প্রিয়াঙ্কার!

শুটিং চলাকালীন গুরুতর আহত হলেন টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শুক্রবার রাতে রাজারহাটে চলছিল শুটিং তার। আর সেটেই আঘাত পান তিনি। জানা গেছে, চোট পেয়েছেন প্রিয়াঙ্কার সহ-অভিনেতা অর্জুন চক্রবর্তীও। তবে, প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে তাকে।

রাজারহাটের রাস্তায় ‘মহাভারত মার্ডারস’ নামের একটি ওয়েব সিরিজের শুটিং চলছিল শুক্রবার রাত ১১-১২ টা নাগাদ। সেই সময়ই সেটে আচমকাই ঢুকে পড়ে এক বেপরোয়া বাইক। যার চালক মত্ত অবস্থায় ছিলেন। বাইকটি কর্ডন ভেঙে সরাসরি ধাক্কা মারে প্রিয়াঙ্কা এবং অর্জুনকে।


সেই ধাক্কায় দু'জনেই ছিটকে পড়েন রাস্তায়। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর বাইপাসের ধারের বেসরকারি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

হাসপাতাল সূত্রে খবর, প্রিয়াঙ্কার চোট গুরুতর। পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। পায়ের হাড় ভেঙে টুকরো হয়ে গিয়েছে। করতে হবে অস্ত্রোপচার। আজই তা হওয়ার কথা রয়েছে। তবে, অর্জুনকে রাতেই ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। হঠাৎ বিপর্যয়ে আপাতত বন্ধ রাখা হয়েছে সিনেমাটির শুটিং। পালিয়ে যাওয়া বাইক চালকের খোঁজ করছে পুলিশ।

কদিন আগেই 'নির্ভয়া' সিনেমার জন্য তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী (পপুলার) হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন প্রিয়াঙ্কা সরকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status