ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 December, 2021, 12:10 PM

রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কন্টেইনারবাহী কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে পদ্মা অয়েল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মাহাদি হাসান লিমন (২১) নামের ওই শিক্ষার্থী গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দমদমা পশ্চিম গ্রামের মোজাম্মেল হকের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে লিমন ছিলেন দ্বিতীয়।

মাহাদির মামা ইমাম হোসেন জানান, মাহাদি উত্তরার কামারপাড়া এলাকায় থাকতেন। গতকাল ধানমন্ডিতে এক অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন তিনি। ওই বাসা থেকে রাতে কামারপাড়া ফেরার পথে কাভার্ড ভ্যানের চাপায় তিনি মারা যান।

জানতে চাইলে ঢাকা বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) কাজী কায়কোবাদ বলেন, ঘটনাটি মধ্যরাতের। মাহাদি হাসান নামের ওই তরুণ ঘটনাস্থলেই মারা যান। তাকে উদ্ধার করে গতকাল রাত পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

নিরাপদ সড়ক ও বাসে অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই এ দুর্ঘটনা ঘটল। আন্দোলনের অংশ হিসেবে কয়েক দিন ধরে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজ এলাকায় জড়ো হয়ে কর্মসূচি পালন করছেন। সড়কের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে আজ শনিবার দুপুর ১২টায় রামপুরা ব্রিজ এলাকায় লাল কার্ড প্রদর্শন করা হবে বলে ঘোষণা দিয়েছেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status