|
মহানবীকে (সা.) অসম্মান করায় পাকিস্তানে লঙ্কান নাগরিককে পুড়িয়ে হত্যা
নতুন সময় ডেস্ক
|
|
মহানবীকে (সা.) অসম্মান করায় পাকিস্তানে লঙ্কান নাগরিককে পুড়িয়ে হত্যা শিয়ালকোট পুলিশ প্রধান আরমাগান গোন্ডাল বলেন, কারখানার কর্মীরা ওই ব্যক্তির বিরুদ্ধে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর নাম লেখা রয়েছে এমন একটি পোস্টারকে অপবিত্র এবং অপমান করার অভিযোগ এনেছিল। ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, কারখানার ভেতর থেকে শ্রীলঙ্কান শ্রমিক প্রিয়ন্তা কুমারাকে টেনেহিঁচড়ে বের করা হয়। ![]() মহানবীকে (সা.) অসম্মান করায় পাকিস্তানে লঙ্কান নাগরিককে পুড়িয়ে হত্যা তবে জেলা পুলিশ অফিসার উমর সাঈদ মালিক বলেছেন, পুলিশ এখনও বোঝার চেষ্টা করছে ঠিক কী কারণে শ্রমিক-জনতা ওই শ্রীলঙ্কানকে হত্যা করতে প্ররোচিত হয়েছে। তার মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। টুইটে বার্তায় পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বাজদার বলেন, ‘শিয়ালকোটের ঘটনায় অত্যন্ত মর্মাহত’ হয়েছেন। তিনি আরও লিখেছেন, ‘আমি পুলিশের আইজিকে ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছি। কাউকে আইন হাতে তুলে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। নিশ্চিন্ত থাকুন, এই অমানবিক কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের রেহাই দেওয়া হবে না!!’ ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে সহিংসতা নতুন কিছু না হলেও বিদেশিদের ওপর এমন হামলার ঘটনা বিরল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
