ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ভক্তের জীবন ‘তছনছ’ করে ক্ষমা চাইলেন কৃতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 December, 2021, 7:56 PM

ভক্তের জীবন ‘তছনছ’ করে ক্ষমা চাইলেন কৃতি

ভক্তের জীবন ‘তছনছ’ করে ক্ষমা চাইলেন কৃতি

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ গড়ে উঠে তারকাদের। সেখানে হামেশাই উপচে পড়ে প্রশংসা, কখনো কখনো আবার কটাক্ষের মুখেও পড়েন সেলেবরা। কিন্তু ‘জীবন নষ্ট’ করে দেওয়ার মতো অভিযোগের মুখে যদি পড়তে হয়?

হ্যাঁ, এমনটাই ঘটল কৃতী শ্যাননের সঙ্গে। সোশ্যালে ভাইরাল বলিউডের ‘মিমি’ কৃতী ও তার ফ্যানের এক টুইট। টুইট বার্তায় নায়িকার প্রতি গুরুতর অভিযোগ এনেছে এক যুবক। আর সেই দেখেই হেসে খুন নেটপাড়া!

পরম ছায়া নামের ওই টুইটার ইউজার কৃতীকে ট্যাগ করে টুইট করেন, ছোট থেকেই আমাকে স্কুলে কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি। আমি কারোর উপর রাগও করিনি, কেউ আমাকে বা আমার নাম নিয়ে কোনো মশকরা করেনি। কিন্তু যেদিন থেকে কৃতী শ্যাননের পরম সুন্দরী গানটা এসেছে, সবাই আমার পিছনে পড়ে গেছে, আমাকে নিয়ে হাসিঠাট্টা করছে। অন্তত হাজারবার আমাকে এই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। কেন এমনটা করলে কৃতী? কেন আমার জীবন নষ্ট করলে? এর সঙ্গে হাসির ইমোজি জুড়ে দেয় পরম।

অনুরাগীর এই অভিযোগ শুনে হতবাক নায়িকা কী প্রতিক্রিয়া দিয়েছেন জানেন? টুইটারের দেওয়ালে কৃতী লেখেন, হে ভগবান! সরি!

পরম সুন্দরী চলতি বছরের অন্যতম সুপারহিট গান। মিমি ছবির এই গান মুক্তির পর হু হু করে ভাইরাল রয়েছে। এ আর রহমানের সুরে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। লক্ষ্মণ উটেকার পরিচালিত মিমি ছবিতে সারোগেট মা-এর ভূমিকায় অভিনয় করেছেন কৃতী। কৃতী ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা মিলেছে পঙ্কজ ত্রিপাঠির। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই ছবি।

কৃতীর শেষ রিলিজ ‘হাম দো হামারে দো’। রাজকুমার রাও এবং কৃতীর এই ছবি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। মুক্তির অপেক্ষায় অভিনেত্রীর একগুচ্ছ ছবি। অক্ষয়ের নায়িকা হিসাবে বচ্চন পাণ্ডে-তে থাকছেন তিনি, এছাড়াও আদিপুরুষ ছবিতে প্রভাসের সঙ্গে কাজ করছেন। পাশাপাশি ‘ভেড়িয়া’, ‘গণপত’, ‘শেহজাদা’-র মতো চর্চিত প্রোজেক্ট রয়েছে কৃতী শ্যাননের হাতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status