ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ঘূর্ণিঝড়ের নাম কেন ‘জাওয়াদ’, অর্থ কী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 December, 2021, 7:53 PM

ঘূর্ণিঝড়ের নাম কেন ‘জাওয়াদ’, অর্থ কী

ঘূর্ণিঝড়ের নাম কেন ‘জাওয়াদ’, অর্থ কী

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি গভীর নিম্নচাপ এখন আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। নতুন সৃষ্টি হওয়া এই সাইক্লোনটির নাম দেওয়া হয়েছে ‘জাওয়াদ’।

আরবি শব্দ ‘জাওয়াদ’-এর অর্থ উদার বা করুণাময়। এবারের ঘূর্ণিঝড়ের নামটি রেখেছে সৌদি আরব।

১৯৫৩ সালে আটলান্টিক অঞ্চলে এক চুক্তির মাধ্যমে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু হয়। ভারত মহাসাগর এলাকায় এর প্রচলন শুরু হয় ২০০৪ সালে। কোনো ঝড়ের গতিবেগ যদি ঘণ্টায় ৩৯ মাইল হয়, তাহলে তাকে একটি নাম দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়া অফিসগুলো এই নামকরণের দায়িত্ব পালন করে থাকে।

কোনো ঘূর্ণিঝড়ের নামকরণ করতে সদস্য দেশগুলো তাদের পক্ষ থেকে একটি তালিকা দেয়। এরপর তাদের দেওয়া নামগুলো বর্ণনানুক্রমে সাজানো হয়। ঘূর্ণিঝড়ের নাম দেয়ার কারণও বেশ সহজ। এগুলোর এমন নাম দেয়া হয় যেন বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ সহজে মনে রাখতে পারে।

আর এই তালিকা থেকে একটির পর একটি ঝড়ের নামকরণ করা হয়। এই ক্রম এমনভাবে সাজানো হয় যেন প্রত্যেকবার ভিন্ন দেশের দেওয়া নাম সামনে আসে।

চলতি বছর সবশেষ সেপ্টেম্বরে উড়িষ্যা উপকূলে আঘাত হানে ঘূর্ণঝড় ‘গুলাব’। আর মে মাসে ‘ইয়াস’।





পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status