ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ঘরজামাই খুঁজছেন সারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 December, 2021, 8:00 PM

ঘরজামাই খুঁজছেন সারা

ঘরজামাই খুঁজছেন সারা

প্রয়াত সুশান্ত সিং রাজপুত কিংবা কার্তিক আরিয়ান—সম্পর্কে জড়িয়েও বেশিদিন টেকাতে পারেননি সারা আলি খান। আপাতত সিঙ্গেল রয়েছেন তিনি। তবে বিয়ের জন্য ছেলে খুঁজছেন; অবশ্যই তাকে ঘরজামাই থাকতে হবে!

এক সাক্ষাৎকারে সারা জানিয়েছেন, সারা তার মা’কে ছাড়া এক মুহূর্ত চলতে পারেন না। এমনকী সাক্ষাৎকার দিতে আসার সময় কোন কুর্তার সঙ্গে কোন ব্যাঙ্গেল পরবেন সেটাও তার মা বলে দেয়।

তিনি কারও জন্য পরিবার ছাড়বেন কিনা- এ প্রশ্নের জবাবে বলেন, না না। আমি তো এমন কাউকে বিয়ে করব যে, বিয়ের পর আমার বাড়িতে আমার আর মায়ের সঙ্গে থাকবে। আমি ওকে কোনোদিন ছাড়ব না।

আনন্দ এল রাইয়ের ‘অন্তরঙ্গি’ সিনেমায় অভিনয় করেছেন সারা। এতে আরও দেখা যাবে অক্ষয় কুমার ও ধনুশকে। সিনেমায় সারার চরিত্রের নাম রিঙ্কু। যে বিহারের মেয়ে হলেও দিল্লির বাসিন্দা। প্রেমিকের সঙ্গে বহু বার সে বাড়ি থেকে পালিয়ে এসেছে। এরইমধ্যে দর্শকের ভালোবাসা কুড়িয়েছে সিনেমাটির ট্রেলার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status