ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
৯টা-৫টার চাকরি ছেড়ে শুরু করলেন ব্যবসা, বছরে মহিলার আয় ৬৮ লাখ টাকা !
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 December, 2021, 7:26 PM
সর্বশেষ আপডেট: Friday, 3 December, 2021, 7:31 PM

৯টা-৫টার চাকরি ছেড়ে শুরু করলেন ব্যবসা, বছরে মহিলার আয় ৬৮ লাখ টাকা !

৯টা-৫টার চাকরি ছেড়ে শুরু করলেন ব্যবসা, বছরে মহিলার আয় ৬৮ লাখ টাকা !

আমেরিকায় (America) বসবাসকারী মাকায়লার (Makayla) টিকটক (TikTok) অ্যাকাউন্ট makemoneywmark খুবই জনপ্রিয়। ১ বছর আগে এই অ্যাকাউন্টে একটি ভিডিওর মাধ্যমে সেই মহিলা জানিয়েছিলেন যে তিনি আর ৯-৫ টার চাকরি করবেন না। নিজের চাকরি ছেড়ে তিনি শুরু করেন অনলাইন রিটেল ব্যবসা। সেই ব্যবসা শুরু করার ১ বছরের মধ্যেই তিনি প্রায় লাখ টাকা উপার্জন করতে সক্ষম হন। এর পর ধীরে ধীরে তাঁর ব্যবসা তেজ গতিতে বাড়তে শুরু করে। এখন সেই ব্যবসা করে তিনি বছরে প্রায় ৬৮ লাখ টাকা আয় করছেন (Viral News)।

সেই মহিলা জানিয়েছেন যে, সবসময় কিছু বড় চিন্তা-ভাবনা করা দরকার এবং ঝুঁকি নিয়ে এগিয়ে যেতে হবে। একটা কথা সব সময় মনে রাখতে হবে যে গরিব ঘরে জন্মালেই ধনী হওয়া যায় না এই ধারণাটা ভুল। নিজের মধ্যে যদি জেদ এবং কিছু করার ইচ্ছা থাকে তাহলে সব কিছুই সম্ভব।


সেই মহিলাকে সবাই যখন বলছিলেন অন্য কোনও চাকরিতে জয়েন করার কথা, তখন সেই মহিলা কারও কথা না শুনে নিজেই শুরু করেছিলেন অনলাইন ব্যবসা। একটি ভিডিওতে সেই মহিলা দেখিয়েছেন ব্যবসা করে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বছরে ৬৮ লাখ টাকার বেশি জমা হয়েছে। তাঁর আয় খুব তেজ গতিতে বাড়তে শুরু করেছে শুধুমাত্র ব্যবসার জন্য। সেই মহিলা ব্যবসা করেই নিজে একটি নতুন বাড়ি তৈরি করেন এবং কয়েক মাস আগে তিনি একটি নতুন রেঞ্জ রোভার গাড়ি ক্রয় করেন। এখন সেই মহিলা বিভিন্ন জায়গায় ঘুরতে যান চাকরির ধরাবাঁধায় আটকে না থেকে এবং বিলাসবহুল হোটেলে সময় কাটান। সেই মহিলা প্রমাণ করে দিয়েছেন যে, চাকরি ছেড়ে ব্যবসায় আসার সিদ্ধান্তটা একদম সঠিক। সেই মহিলা নিজের হাতে অনলাইন ব্যবসা দাঁড় করিয়ে সাফল্যের সীমা অতিক্রম করতে সফল হয়েছেন।

শুরু করেছে অনলাইন রিটেল ব্যবসা

সেই মহিলা অনলাইনে ভিডিও পোস্ট করে জানিয়েছেন যে, তাঁর অনলাইন রিটেল ব্যবসার নাম ড্রপ শিপিং। এই অনলাইন রিটেল ব্যবসার মাধ্যমে তিনি অনলাইনে অর্ডার করা বিভিন্ন জিনিস ক্রেতাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করেন। এখানে সেই মহিলার সাইটে সেলার তাঁদের প্রডাক্ট বিক্রি করে এবং ক্রেতারা সেটি ক্রয় করে। এর ফলে সেই মহিলাকে কোনও জিনিস কিনতেও হয় না এবং কোনও রকম স্টকও রাখতে হয় না। তিনি শুধু তাঁর অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রেতা এবং ক্রেতার মধ্যে যোগসূত্র বজায় রাখতে সহায়তা করেন, পাশাপাশি অর্ডার করা জিনিস ক্রেতাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status