ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
বিদেশে গিয়ে তারেকের মতো রাজনীতি করতে পারেন খালেদা জিয়া : তথ্যমন্ত্রী
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: Friday, 26 November, 2021, 4:23 PM

বিদেশে গিয়ে তারেকের মতো রাজনীতি করতে পারেন খালেদা জিয়া : তথ্যমন্ত্রী

বিদেশে গিয়ে তারেকের মতো রাজনীতি করতে পারেন খালেদা জিয়া : তথ্যমন্ত্রী

বিএনপি বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে একটি অজুহাত হিসেবে দাঁড় করিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বিদেশ পাঠিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‌‘সেখানে গিয়ে বেগম জিয়া রাজনীতি করতে পারেন। যেটি এখন করছেন তারেক রহমান।’

আজ শুক্রবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন মন্ত্রী।
‘বেগম খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত, তার সাজা মওকুফ করা হয়নি’, উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে গতকাল যে ভাষায় কথা বলেছেন, তাতে মনে হয়েছে বেগম জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা দেখিয়েছেন তা অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন।’

মন্ত্রী আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান।  তিনি আজ সন্ধ্যায় কক্সবাজারের ইনানীর একটি অভিজাত হোটেলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল আয়োজিত ১০ বিশেষ তরুণ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status