|
বোরকায় শরীর আচ্ছাদিত, স্বামীকে নিয়ে মক্কায় গেলেন মাহি
নতুন সময় প্রতিবেদক
|
![]() বোরকায় শরীর আচ্ছাদিত, স্বামীকে নিয়ে মক্কায় গেলেন মাহি তবে এসবকে সদ্য সাবেক করে দিয়ে পবিত্র ভূমির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। মাহি বুধবার নিজের ফেসবুকে জানিয়েছেন, যাচ্ছেন সৌদি আরব। দেশটির মক্কা নগরীতে যাবেন ওমরাহ পালন করতে। আর এই ঘোষণা জানান দেওয়ার সময় যে কয়টি ছবি ব্যবহার করেছেন, তার সব কটিতেই স্বামী রাকিবকে টুপি পরিহিত ও নিজেকে বোরকা ও নিকাবে আচ্ছাদিত করেছেন নায়িকা। ভক্তদের উদ্দেশে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ। জীবনে প্রথমবার ওমরাহ পালক করতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।' চিত্রনায়িকা মাহিয়া মাহি বিয়ে করেছেন সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকারকে। রাকিব সরকারের স্ত্রী রয়েছে, রয়েছে সন্তানও। রাকিব সরকার গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের ছোট ভাই। এদিকে মাহিরও এটি দ্বিতীয় বিয়ে। জন্মদিনে বিয়ে উপহার প্রসঙ্গে মাহি বলেছিলেন, 'দিনটি ছিল ওর (রাকিবের) জন্মদিন। আমার তরফ থেকে বিয়ে তার জন্য বার্থডে গিফট। বিয়ের সিদ্ধান্তের পরেই আমার মনে হয়েছিল, এই দিনেই বিয়ে করব। আরেকটা কথা, এই পরিকল্পনা আসলে আমাদের নয়। ওর সঙ্গে তো আমার প্রেম ছিল না। বন্ধু হিসেবে একটু ঘুরতাম। এ নিয়ে এত নিউজ হয়েছে, চারদিকে এত গুজব ছড়াচ্ছিল, সেই নিউজ দেখেই কথা বলতে বলতে আমরা সিদ্ধান্ত নিই, চলো, বিয়ে করি। আমিও একা ছিলাম, সে-ও একা ছিল। আমাদের মধ্যে অনেক দিক দিয়েই মতের মিল ছিল। তখন ওর তরফ থেকেও বিয়েতে রাজি হয়।' মাহি এর আগে ২০১৬ সালে মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন। চলতি বছরের ২২ মে পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এ অভিনেত্রী। এর পরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। পরবর্তী সময়ে বিয়ের গুঞ্জন শুরু হয়। অবশেষে সেই গুঞ্জন সত্যি হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
