ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পাত্র খুঁজছেন শ্রীলেখা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 24 November, 2021, 8:43 PM

পাত্র খুঁজছেন শ্রীলেখা

পাত্র খুঁজছেন শ্রীলেখা

কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। পাত্তা না দেওয়া স্বভাবের কারণে বরাবরই আলোচনায় থাকেন। সোশ্যাল মিডিয়ায় সোজাসাপটা মন্তব্য করে প্রায়ই বিতর্কে জড়ান এই অভিনেত্রী।

মেকআপবিহীন লুকে ছবি পোস্ট করতেও পিছপা হন না শ্রীলেখা। এবার সেজেগুজে সামনে এলেন তিনি। খোলা চুল, গলায় পান্না-হিরে দিয়ে সাজানো ভারী নেকপিস, কানে ঝোলা দুল। হাসিমুখে শ্রীলেখার প্রশ্ন—‘মেয়ে পছন্দ?’ পোস্টটি ফেসবুকে করেছেন তিনি। তার পরই প্রশ্ন উঠেছে- আচমকা এমন পোস্ট কেন করলেন শ্রীলেখা? তবে আবারও সাতপাকে বাঁধা পড়তে চাচ্ছেন তিনি। সত্যি কি বিয়ের জন্য পাত্র খুঁজছেন?

শ্রীলেখা বলেন, ‘জানেনই তো, নিজেকে নিয়ে মজা করতে ভালোবাসি। সেজেগুজে ছবি তুলেছি। মনে হলো সবাইকে দেখাই! আর নিজেকে পরখ করে দেখতে দোষ কী?’

এ অভিনেত্রী বলেন, ‘মেয়ে পছন্দ মানে বিয়ের জন্যই পছন্দ করতে হবে তেমন তো কোনো কথা নেই। কেউ নিজের মেয়ে হিসেবেও তাকে পছন্দ করতে পারে। চাইলে মেয়ে হিসেবে আমাকে দত্তকও নিতে পারেন।’

শ্রীলেখা মিত্র ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। তাদের এ সংসারে রয়েছে এক কন্যাসন্তান। তবে দীর্ঘদিনের সংসারজীবনের ইতি টেনে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status