|
ম্যানসিটির বিপক্ষে রাতের ম্যাচ, ভয়ঙ্কর স্কোয়াড পিএসজির
নতুন সময় প্রতিবেদক
|
![]() ম্যানসিটির বিপক্ষে রাতের ম্যাচ, ভয়ঙ্কর স্কোয়াড পিএসজির আগে কখনো পিএসজির স্কোয়াডে সার্জিও রামোসের নাম না থাকলেও সিটির বিপক্ষে স্কোয়াডে রয়েছেন তিনি। বিশ্বের ফুটবল অনুরাগীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো একই দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন এক সময়কার ‘চিরশত্রু’ লিওনেল মেসি ও রামোস। এই দুই তারকার পাশাপাশি নেইমার, এমবাপ্পেও রয়েছেন স্কোয়াডে। এবারের ম্যাচটি হবে সিটির ঘরে মাঠ ইতিহাদে। প্রথম লেগে পিএসজির মাটিতে মেসিরা জিতেছিল ২-০ গোলে। এবার ম্যানসিটির মাঠে প্রতিশোধের সুযোগ স্বাগতিকদের সামনে। এই ম্যাচে ম্যানসিটি পাবে না তাদের দলের সেরা তারকা কেভিন ডি ব্রুইনকে। বেলজিয়ামের হয়ে ম্যাচ খেলতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। এই করোনার কারণে তিনি এখন আইসোলেশনে। এই ম্যাচের আগে গ্রুপে ৪ ম্যাচ শেষে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ম্যানসিটি। ৪ ম্যাচে ৯ পয়েন্ট তাদের। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সিটির পরই আছে পিএসজি। তাই দুই দলের পরের ম্যাচটির গ্রুপ সেরা নির্ধারণ করে দিতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
