ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
টাঙ্গাইলে রেজা কিবরিয়া-নূরের ওপর ছাত্রলীগের হামলা
নতুন সময় প্রতিবেদন
প্রকাশ: Wednesday, 17 November, 2021, 2:36 PM

টাঙ্গাইলে রেজা কিবরিয়া-নূরের ওপর ছাত্রলীগের হামলা

টাঙ্গাইলে রেজা কিবরিয়া-নূরের ওপর ছাত্রলীগের হামলা

টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদনে যাওয়ার পথে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। ছাত্রলীগের মারধরে গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে ফেসবুক লাইভে এসে অভিযোগ করেছেন রেজা কিবরিয়া। আজ বেলা ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।


ড. রেজা কিবরিয়ার ফেসবুক পেজ থেকে লাইভে এসে গণঅধিকার পরিষদ নেতা রাশেদ খান অভিযোগ করেন, আজ সকালে মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যান গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীরা। কিন্তু পথিমধ্যে লাঠিসোটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মী। তাদের লাঠির আঘাত রেজা কিবরিয়ার ওপর পড়ে।


এসময় সাবেক ভিপি নূরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পুলিশের উপস্থিতিতেই তাদের ওপর হামলা হয় বলে অভিযোগ করেন তিনি। ফেসবুক লাইভে এসে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিচার দাবি করেন রেজা কিবরিয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status