|
সিনহা হত্যা
সপ্তম দফার শেষ দিনেও তদন্ত কর্মকর্তা এএসপি খাইরুলকে জেরা
কক্সবাজার প্রতিনিধি
|
|
সপ্তম দফার শেষ দিনেও তদন্ত কর্মকর্তা এএসপি খাইরুলকে জেরা এর আগে মঙ্গলবার এএসপি খাইরুল ইসলামকে আদালতে সাক্ষ্যপ্রদান করেন। তবে সময় স্বল্পতার কারণে তাকে জেরা করতে পারেননি আসামিপক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা এবং দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, দিনব্যাপী মামলার তদন্ত কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামের সাক্ষ্যগ্রহণ চলে। আজ আলোচিত এ মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা। এ কারণে আজ অন্য কোনো সাক্ষীর হাজিরা দেওয়া হয়নি। আশা করি আজকে এএসপি খাইরুল ইসলামের জেরা সম্পন্ন হবে। তিনি বলেন, আলোচিত এ হত্যা মামলায় গত ২৭ জুন আদালত ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর আগে সকাল সাড়ে ৯টায় ওসি প্রদীপসহ এ মামলার ১৫ আসামিকে কড়া নিরাপত্তাব্যবস্থায় আদালতে আনা হয়। ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে মেজর সিনহা নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি (টেকনাফে দুটি, রামুতে একটি) মামলা করে। ঘটনার পর গত ৫ আগস্ট কক্সবাজার আদালতে প্রদীপ কুমার দাস, লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। আলোচিত এ মামলায় গত বছর ১৩ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা ও র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের তৎকালীন দায়িত্বরত সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম ওসি প্রদীপসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। গত ২৭ জুন আদালত ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
