ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
রিজওয়ান ‘বালিশ’ কোলে নিয়ে কেন ঢাকায় এলেন ?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 14 November, 2021, 10:42 AM

রিজওয়ান ‘বালিশ’ কোলে নিয়ে  কেন ঢাকায় এলেন ?

রিজওয়ান ‘বালিশ’ কোলে নিয়ে কেন ঢাকায় এলেন ?

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শনিবার বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল।

সফরে ৩টি টি-টোয়েন্টি আর দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে পাকিস্তান। গ্রুপপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠা দলটি অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে ফাইনালের আগেই বিদায় নেয়। দলকে সেমিফাইনালে তুলতে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান।

বিশ্বকাপে ব্যাট হাতে প্রত্যাশার চেয়েও ভালো ব্যাটিং করা এই তরুণ ওপেনার হয়তো দুবাইয়ে ঠিকমতো ঘুমাতে পারেননি। যে কারণে আরব আমিরাত থেকে বালিশ কোলে নিয়ে ঢাকায় এসেছেন রিজওয়ান।

পাকিস্তানি এক সাংবাদিক জানিয়েছিলেন, মোহাম্মদ হাফিজ ও রিজওয়ান ঢাকা সফরে যাওয়ার সময় নিজেদের বালিশ সঙ্গে নিয়ে যান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, রিজওয়ান আসলে বিশ্বকাপের কারণে আরব আমিরাতে ঠিকমতো ঘুমাতে পারেননি। তাই হয়তো ক্লান্তি দূর করতে বালিশ নিয়ে এসেছেন। এছাড়া অন্য কোনো কারণ দেখছি না।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ৩ ফিফটিতে দ্বিতীয় সর্বোচ্চ ২৮১ রান করেন মোহাম্মদ রিজওয়ান। বিশ্বকাপে বোলারদের ঘুম কেড়ে নেওয়া রিজওয়ান টাইগারদের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে হয়তো নিজের ঘুমটা সারতে চান! সেজন্যই হয়তো আরব আমিরাত থেকে বালিশ নিয়ে ঢাকায় এসেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status