ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
সকালে দেশ ছাড়ছেন শাকিব, প্রথমবার যাচ্ছেন যুক্তরাষ্ট্রে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 13 November, 2021, 2:06 PM

সকালে দেশ ছাড়ছেন শাকিব, প্রথমবার যাচ্ছেন যুক্তরাষ্ট্রে

সকালে দেশ ছাড়ছেন শাকিব, প্রথমবার যাচ্ছেন যুক্তরাষ্ট্রে

প্রথমবারের মত যুক্তরাষ্ট্র ভ্রমণে যাচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এর আগে একাধিকবার সিনেমার শুটিংয়ের জন্য দেশটিতে ভ্রমণের ভিসার আবেদন করে ইতিবাচক সাড়া পাননি তিনি।

তবে এবার একটি টেলিভিশন চ্যানেলের মিউজিক অনুষ্ঠানের অতিথি হয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণের ভিসা পেয়েছেন ঢালিউড কিং খান।

শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, শুক্রবার সকালের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন শাকিব খান। আগামী ১৪ নভেম্বর নিউইয়র্ক শহরে সেই মিউজিক অনুষ্ঠানে অংশ নিয়ে দেশে ফিরবেন তিনি।

এর আগে গেল ৬ নভেম্বর টানা ৩৫ দিন ‘গলুই’ সিনেমার শুট শেষ ঢাকায় ফেরেন শাকিব। তাঁর সবশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা ‘নবাব এলএলবি’।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status