ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
হাতপাখার বাতাসে উড়ে গেল নৌকা ও লাঙল!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 13 November, 2021, 1:24 PM

হাতপাখার বাতাসে উড়ে গেল নৌকা ও লাঙল!

হাতপাখার বাতাসে উড়ে গেল নৌকা ও লাঙল!

দ্বিতীয় ধাপের নির্বাচনে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের নির্বাচনে হাতপাখার বাতাসে উড়ে গেছে নৌকা ও লাঙলের প্রার্থীরা। কার্তিক মাসের শেষের দিকের কনকনে শীতের আমেজে নির্বাচনের গরম হাওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মানিক উদ্দিনের হাতপাখার ঠান্ডা বাতাসে ধরাশায়ী হয়েছেন নৌকার প্রার্থী এনামুল ইসলাম রোকন ও লাঙল মার্কার প্রার্থী সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে হাতপাখা মার্কার প্রার্থী মানিক উদ্দিন ২১৮৫ ভোট পেয়ে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল মার্কার প্রার্থী জাহাঙ্গীর আলম তার প্রাপ্ত ভোট ২১২৭ ও নৌকা মার্কার প্রার্থী এনামুল ইসলাম রোকন তিনি ভোট পেয়েছেন ২১২৬।

শান্তিপূর্ণ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হাতপাখার প্রার্থী মানিক উদ্দিন ৫৮ ও ৫৯ ভোটে লাঙল ও নৌকার প্রার্থীকে পরাজিত করে ভূরুঙ্গামারী উপজেলার ৯নং চরভূরুঙ্গামারী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status