ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছেলেকে নিয়ে বিয়ের পিঁড়িতে পূজা-কুনাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 November, 2021, 11:46 AM

ছেলেকে নিয়ে বিয়ের পিঁড়িতে পূজা-কুনাল

ছেলেকে নিয়ে বিয়ের পিঁড়িতে পূজা-কুনাল

অবশেষে সামাজিকভাবে বিয়ের পর্ব সারছেন অভিনেত্রী পূজা ব্যানার্জী ও কুণাল ভার্মা। ছেলে কৃশিবের জন্মের পর তড়িঘড়ি আইনি বিয়ে সেরেছিলেন এই দম্পতি। তখনই ঠিক করেছিলেন, ছেলে একটু বড় হলেই ধুমধাম করে সাতপাক ঘুরবেন। হচ্ছেও তাইই।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ইনস্টাগ্রামে পূজা তার সব অনুরাগীদের জানিয়েছেন, আবার বিয়ে করছেন তিনি! বন্ধু-বান্ধব, দুই পরিবারের সব সদস্যদের নিয়ে। সোমবার (১৫ নভেম্বর) গোয়ায় বসবে এই বিয়ের আসর।

এই বিয়ে নিয়ে দারুণ উত্তেজিত অভিনেত্রী। ভারতীয় একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘কাগুজে বিয়েতে মন ভরে! গায়ে হলুদ, মেহেন্দি, সাতপাক ঘোরা, মালাবদল- কিচ্ছু হবে না?’

সেই স্বপ্ন পূরণ করতে গোয়ায় বেশ জমকালো আয়োজন হতে হচ্ছে। অভিনেত্রীর কথায়, সব মেয়ের মতো তিনিও ছোট থেকেই স্বপ্ন দেখতেন, পালকি চেপে বিয়ের আসরে যাবেন। সেটাই হবে। তিনি সাজবেন লাল বেনারসিতে। মালা, চন্দন, গয়নায়। আর কুণাল সাজবেন এক দম বাঙালি বর। পূজা বলেন, ‘আমার আবদার মেনে ধুতি-পাঞ্জাবি-টোপর সব পরবে। এখন থেকেই ধুতি পরা নিয়ে বেশ চিন্তায় আছে। ধুতি যদি সামলাতে না পারে!’

তবে কুণালও মহাখুশি। অভিনেত্রী বিয়ের তারিখ ঘোষণা দিতেই তিনি জানিয়েছেন, ‘তুমি এগোও আমি এক্ষুণি আসছি।’ ইতোমধ্যে দেবের ‘চ্যালেঞ্জ ২’ ছবির নায়িকা ছেলে নিয়ে পাড়ি দিয়েছেন গোয়ার উদ্দেশে।

একা কুণাল নন, ছেলে কৃশিবও তার মা-বাবার বিয়েতে সাজবে ধুতি-পাঞ্জাবিতে। তবে ছেলেই কি নিতবর? এমন প্রশ্নে একগাল হেসে পূজা বলেন, ‘ছোটবেলায় অভিযোগ ছিল, মা-বাবা কেন বিয়েতে আমায় নিমন্ত্রণ করেনি? কৃশিবের অন্তত এই আক্ষেপ থাকবে না।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status