ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ছাত্রের উত্তরপত্র দেখে শিক্ষক কোমায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 November, 2021, 12:38 PM

ছাত্রের উত্তরপত্র দেখে শিক্ষক কোমায়

ছাত্রের উত্তরপত্র দেখে শিক্ষক কোমায়

পরীক্ষার উত্তরপত্রে অনেক সময় আজগুবি উত্তর লিখে থাকে ছাত্ররা। যার জন্য তারা নম্বরও কম পায়। তবে সম্প্রতি এক ছাত্রের উত্তরপত্র ভাইরাল হয়েছে। যা সোশাল মিডিয়ায় রীতি মতো ভাইরাল। সেই উত্তরপত্র দেখে নেটিজেনরা তো হেসে কুটোপাটি। মজার মজার কমেন্ট এসেছে সেই উত্তরপত্রে।  

এই মজাদার উত্তরপত্রটি ইন্সটাগ্রামে 'ফান কি লাইফ' নামের এক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। আর তা ভাইরাল হয়ে যায়। ঐ ছাত্রকে 'ভাকরা-নাঙ্গাল ড্যাম প্রজেক্ট' নিয়ে উত্তর লিখতে বলা হয়েছিল। ১০ নম্বরের সেই উত্তর সে বেশ বড়ই লিখেছে। আপাতদৃষ্টিতে উত্তর দেখে ঠিকই মনে হবে। তবে পড়তে শুরু করলেই সত্যিটা পরিষ্কার হয়ে যাবে।  

কি আছে উত্তরপত্রে? উত্তরপত্রের শুরুতে 'ভাকরা-নাঙ্গাল ড্যাম প্রজেক্ট নিয়েই লিখতে শুরু করেছিল সেই ছাত্র। তবে তারপর বিভিন্ন বিষয় সে ঢুকিয়ে দেয়। যেমন, তার উত্তরপত্রের মধ্যে রয়েছে, টাটা, পণ্ডিত জওহরলাল নেহেরু, গোলাপের ক্ষেত, চিনি, লন্ডন, জার্মানি এবং বিশ্বযুদ্ধের মতো বিষয়। আর তা দেখেই হাসির রোল পড়েছে নেটদুনিয়ায়। স্বাভাবিকভাবেই ঐ রকম উত্তর লেখার জন্য ওই ছাত্রকে ১০ এর মধ্যে শূন্য দিয়েছেন শিক্ষক। আর নোটে তিনি লিখেছেন, 'উত্তর পড়ে শিক্ষক কোমায় চলে গিয়েছেন।  

নেটিজেনরা এই উত্তরপত্র দেখে মজার মজার কমেন্টও করেছেন। একজন লিখেছেন, 'ভাই তোমার পা দুটো দাও। প্রণাম করি।' আর একজনের রসিকতা, 'ঐ ছাত্রকে ২০০ নম্বর দেওয়া উচিত। ওর প্রতিভা আসলে শিক্ষক চিনতেই পারেননি।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status