ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
৪৭ লাখ টাকা নিয়ে অটোচালকের সঙ্গে পালালেন কোটিপতির বউ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 November, 2021, 12:40 PM

৪৭ লাখ টাকা নিয়ে অটোচালকের সঙ্গে পালালেন কোটিপতির বউ

৪৭ লাখ টাকা নিয়ে অটোচালকের সঙ্গে পালালেন কোটিপতির বউ

ভালোবাসা না মানে জাত, আর না মানে ধর্ম। যেকোনো সময় যেকোনো বয়সে মানুষ প্রেমে পড়তে পারে। কথায় বলে, ভালোবাসা অন্ধ! আসলেই তাই।

বাড়ি থেকে টাকা হাতিয়ে অটোচালকের সঙ্গে পালানোর অভিযোগ উঠল এক নারীর বিরুদ্ধে। সম্প্রতি মধ্যপ্রদেশের ইনদওরের খাজরানায় ঘটেছে এই ঘটনা। জানা গেছে, ওই নারীর স্বামী একজন ব্যবসায়ী। ইনদওরে তার কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তির স্ত্রী। ১৩ অক্টোবর রাতে স্ত্রী বাড়ি না ফেরায় থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগে তিনি জানিয়েছিলেন, তার স্ত্রী ফেরেনি এবং বাড়ি থেকে ৪৭ লাখ টাকা গায়েব হয়ে গেছে। স্বামীর অভিযোগ, এক অটোচালকের সঙ্গে পালিয়েছেন তার স্ত্রী।

জানা গেছে, ওই অটোচালকের নাম ইমরান। তিনি ওই নারীর থেকে প্রায় ১৩ বছরের ছোট। ইমরান ওই নারীকে প্রায়শই বাড়িতে নামিয়ে দিয়ে যেতেন। নারীর স্বামীর অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। তারপর ইমরানের এক বন্ধুর বাড়ি থেকে ৩৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। যদিও ইমরান এবং ওই নারীর খোঁজ এখনো পায়নি পুলিশ। তাদের খোঁজে উজ্জয়িনী, জাভরা, খান্ডয়া, রতলমেও তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মোবাইলের লোকেশন দেখে তাদের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছেন পুলিশকর্মীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status