ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
সপ্তাহে ২৫ হাজার টাকা দিলেই সাবেক প্রেমিকের সঙ্গে প্রেম করবেন তরুণী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 November, 2021, 12:36 PM

সপ্তাহে ২৫ হাজার টাকা দিলেই সাবেক প্রেমিকের সঙ্গে প্রেম করবেন তরুণী

সপ্তাহে ২৫ হাজার টাকা দিলেই সাবেক প্রেমিকের সঙ্গে প্রেম করবেন তরুণী

সাবেক প্রেমিক ফিরে আসতে চায়। তবে কোনো মতেই তার সঙ্গে ফের সম্পর্কে যেতে নারাজ যুবতী। শেষে শুধুমাত্র সাবেক প্রেমিকের সঙ্গে কথা বলতে যুবতী এমন শর্ত রেখেছেন যা শুনে হতবাক সবাই। ওই নারী মিসৌরির বাসিন্দা। নাম তার হ্যালি পিয়ার্স। তিনি কয়েক মাস আগে বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটান তিনি। তিনি জানান, তার বয়ফ্রেন্ড অন্য আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। সেটা জানার পরে তিনি ব্রেক আপ করেন।

তবে এখন তার পুরনো বয়ফ্রেন্ড ফিরে আসতে চাইছে। প্রতিদিন মেসেজ ও ফোন। প্রথমে ওই নারী কিছুতেই পাত্তা দিতে চাননি তার সাবেক প্রেমিককে। শেষে তিনি এক সিদ্ধান্ত নিয়ে বসেন। আপাতত সাবেক প্রেমিকার সঙ্গে কথা বলতে বড় খেসারত দিতে হচ্ছে যুবককে। ওই নারী তার সাবেক প্রেমিককে জানিয়েছেন, শুধুমাত্র কথা বলতে গেলে ৩০০ ডলার দিতে হবে। যা বাংলাদেশি টাকার ২৫ হাজার ৫৩৮ টাকা সপ্তাহে দিতে হচ্ছে ওই যুবককে।

পুরো ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওই নারী। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এই কাজে তিনি মোটেও অনুতপ্ত নন। কারণ, তার সাবেক প্রেমিক দিনের পর দিন ঠকিয়েছেন তাকে। তবে এই টাকা দেওয়ার ক্ষেত্রে যে কোনোরকম জোর করা হচ্ছে না, সেটাও জানিয়ে দিয়েছেন ওই নারী। তিনি বলেছেন বয়ফ্রেন্ড সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই তার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status