ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সন্ত্রাসবাদ একটি অসুখ, আঘাত করেছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 1 November, 2021, 5:03 PM

সন্ত্রাসবাদ একটি অসুখ, আঘাত করেছে

সন্ত্রাসবাদ একটি অসুখ, আঘাত করেছে

সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সহায়তা করছে ইসরায়েল। ভারতে নতুন নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূত নাওর গিলন এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা উল্লেখ করে আরও বলেছেন, ‘আমাদের সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে। ভারতের মতো ইসরায়েলও সন্ত্রাসবাদের বড় ভুক্তভোগী এবং এই সমস্যা মোকাবিলায় আমাদেরকে সক্ষমতা ভাগাভাগি করে নিতে হবে।’

এ সময় ইসরায়েলের রাষ্ট্রদূত বলেন, ‘সন্ত্রাসবাদ এমন একটি অসুখ যা আমাদের অঞ্চলকে বিশেষভাবে আঘাত করেছে। চরমপন্থা সত্যিকার অর্থেই অনেক বাজে একটি বিষয়। দূর্ভাগ্যজনকভাবে ভারতের মতো ইসরায়েলও এর বড় ভুক্তভোগী। আমাদেরকে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করার কৌশল ও সক্ষমতা বাড়াতে হবে। আমরা বিভিন্ন দেশ বিশেষ করে ভারতের কাছে এ বিষয়গুলো নিয়ে কথা বলতে পারায় খুবই আনন্দবোধ করছি। আমরা একসঙ্গে কাজ করব। সন্ত্রাসবাদকে একেবারে দূর করতে হবে এবং পরস্পরকে হত্যা না করার জন্য সাধারণ মানুষের মধ্যে আলোচনা করতে হবে।’

ইসরায়েলের জন্য ইরান একটি বড় হুমকি উল্লেখ করে গিলন জানিয়েছেন, এ মাসের শুরুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের ইসরায়েল সফরকালে এ বিষয়ক উদ্বেগ নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। ইরানের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রয়েছে। উভয় দেশের কিছু একক আঞ্চলিক স্বার্থ রয়েছে বিশেষ করে আফগানিস্তানের ক্ষেত্রে। ইরানে কৌশলগত চাবাহার বন্দরটি ভারত নির্মাণ করেছে। দুই বন্ধুপ্রতিম দেশের স্বার্থ ভিন্ন হতে পারে বলেও জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, ‘আমি মনে করি অনেক ইস্যুতেই প্রতিটি দেশের নিজস্ব উদ্দেশ্যে এবং স্বার্থ থাকতে পারে। কারণ তাদের মধ্যে অনেক ভিন্নতাও রয়েছে। আমরা ইরানকে কীভাবে দেখি এবং উপলব্ধি করি সে বিষয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় কথা হয়েছে। তিনি একটি বিষয় উল্লেখ করেছেন যে, আফগানিস্তানকে সহায়তা করার বিষয়ে ইরানকে সাথে রাখার আগ্রহ রয়েছে ভারতের। আমরা ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ও স্বার্থগুলো নিয়ে সমঝোতার চেষ্টা করছি।’

নাওর গিলন আরও বলেন, ‘সম্প্রতি ভারত, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে চর্তুপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই চারটি দেশ পুরোপুরি অর্থনৈতিক কাঠামো মেনে ব্যবসা করছে এবং এ অঞ্চলে বেশ ভালো করছে। সর্বোপরি এখানে একটি সহযোগিতা রয়েছে। একটি সামরিক সহযোগিতার কোনো দল নয়; তবে আমাদের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার সম্পর্ক রয়েছে।’

ইসরায়েলে আন্তর্জাতিক মহড়া ব্লুমফ্লাগ ২০২১ এ ভারতের এয়ারফোর্স অংশগ্রহণ করবে বলেও জানান তিনি। প্রথমবারের মতো এই আন্তর্জাতিক মহড়ায় ভারতের যুদ্ধ বিমান অংশগ্রহণ করবে। ইউএইর বিমান বাহিনীর প্রধান এই ব্লুমফ্লাগ মহড়া পর্যবেক্ষণে ইসরায়েল সফর করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status