|
চাকরি দেওয়ার কথা বলে গৃহবধূকে ‘ধর্ষণ’
নতুন সময় প্রতিবেদক
|
![]() চাকরি দেওয়ার কথা বলে গৃহবধূকে ‘ধর্ষণ’ এর আগে সকালে সাভার মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ভু্ক্তভোগী গৃহবধূ। পুলিশ জানায়, সাভারের আমিন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন ওই গৃহবধূ। তাকে বিয়ের প্রলোভন দিয়ে ভারতে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে সম্পর্ক তৈরি করেন একটি দালাল চক্রের প্রধান ইমাম হোসেন। পরে ওই গৃহবধূকে ভারতে পাঠাতে না পারলে ও বিয়ে না করায় সাভার মডেল থানায় ইমাম হোসেনকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। পরে পুলিশ মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ধর্ষণের অভিযোগকারী ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার ইমামকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আমিন বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সবুর খাঁন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
