|
হোয়াইট হাউজের মুখপাত্র করোনা আক্রান্ত
নতুন সময় ডেস্ক
|
![]() হোয়াইট হাউজের মুখপাত্র করোনা আক্রান্ত জেন সাকির পরিচিত একজনের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তিনি করোনা টিকা নিয়েছেন। যেদিন তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেছেন প্রায় ছয় ফুট দূরত্ব বজায় রেখে বসে ছিলেন এবং তিনি মাস্ক পরা অবস্থায় ছিলেন। অন্যদিকে শনিবার (৩০ অক্টোবর) প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। এ বিষয়ে জেন সাকি বলেন, স্বচ্ছতার জন্য আমি করোনা পরীক্ষা করিয়েছি। পজিটিভ এসেছে। এর আগেই তিনি রোম ও গ্লাসগো সফর থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ এসময়ে তার পরিবারের এক সদস্য করোনা পজিটিভ ছিলেন। জেন সাকি জানান, ওই সদস্যের করোনা শনাক্ত হওয়ার পর থেকেই তিনি কোয়ারেন্টাইনে আছেন। বুধবার থেকে শনিবার পর্যন্ত তিনি করোনা পরীক্ষা করিয়েছেন এবং রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু রোববার তার করোনা পজেটিভ ধরা পড়ে। তিনি ভ্যাকসিনের দুই ডোজই নিয়েছেন। তবে তার দেহে করোনার মৃদু উপসর্গ রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
