ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩
সিয়ামের নয়া মিশন শুরু
নতুন সময় বিনোদন
প্রকাশ: Friday, 22 October, 2021, 1:33 PM

সিয়ামের নয়া মিশন শুরু

সিয়ামের নয়া মিশন শুরু

ঢাকাই সিনেমার চিত্রনায়ক সিয়াম আহমেদ। ফের তিনি নয়া এক মিশন শুরু করতে যাচ্ছেন। দীর্ঘ ৩ বছর পর তিনি জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমায় চুক্তি সম্পন্ন করেছেন। ছবিটির নাম ‘রাস্তা। পরিচালনা করবেন রায়হান রাফি। আর এ সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করবেন একজন নবাগত নায়িকা। আগামী জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটি প্রসঙ্গে সিয়াম বলেন, এ সিনেমাটাও একদমই আলাদা।


সময়োপযোগী একটি গল্প নিয়ে তৈরি হবে। আরও সহজভাবে বললে, সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া একটি বড় ইস্যুকে কেন্দ্র করে নির্মিত হবে। কাজটা যেন ঠিকঠাকভাবে করতে পারি, এটাই চাওয়া। অবাক করার বিষয় হলো, এ সিনেমায় অভিনয়ের জন্য সিয়াম সম্মানী নিচ্ছেন মাত্র এক হাজার টাকা। কেন জানতে চাইলে সিয়াম বলেন, প্রথমে সিনেমাটির জন্য পারিশ্রমিক নিতে চাইনি। পারিশ্রমিক না নিলে চুক্তি বাস্তবায়ন হয় না তাই নামমাত্র পারিশ্রমিক নিয়ে চুক্তিবদ্ধ হয়েছি।


আমার ক্যারিয়ারের প্রথম দিকে ‘পোড়ামন-২’, ‘দহন’ সিনেমার জন্য মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। সেই ভালোবাসাটা আসলে টাকা দিয়ে পরিমাপ করা যায় না। আমাদের যে টিম ছিল সেই টিমের ওপর মানুষের যে বিশ্বাস ছিল সেটা নষ্ট করতে চাই না। এটার জন্য আমি এতদিন অপেক্ষায় ছিলাম। ফাইনালি সেটা পেয়েছি। এর আগে সিয়াম জাজ মাল্টিমিডিয়ার ‘পোড়ামন-২’ ও ‘দহন’ সিনেমায় অভিনয় করেছেন। আর সে দু’টি সিনেমা দিয়েই নায়ক হিসেবে দর্শকপ্রিয়তা পান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status