|
রোজিনা ফিরছেন ২০শে নভেম্বর
নতুন সময় বিনোদন
|
|
রোজিনা ফিরছেন ২০শে নভেম্বর অন্য দু’টি কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরব ও অর্চিতা স্পর্শিয়াকে। ছবিটির শুটিং আগেই শেষ হয়েছে। সম্পাদনার কাজও শেষের পথে। রোজিনা জানালেন, যেহেতু মুক্তিযুদ্ধের ওপর সিনেমা। তাই ডিসেম্বর মাসে দর্শকদের সামনে এই সিনেমা আনতে পারলে ভালো লাগবে। বাকিটা পরিস্থিতির ওপর নির্ভর করছে। এদিকে সিনেমা নির্মাণের ফাঁকেই রোজিনা পাড়ি জমিয়েছেন দুবাইয়ে। করোনায় বন্দি জীবনে আটকে থেকে একঘেয়েমি চলে এসেছিল। সেই একঘেয়েমিতা কাটানোর জন্য দুবাইয়ে ঘুরতে গিয়েছেন তিনি। দুবাইয়ে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে কিছু ছবিও প্রকাশ করেছেন জনপ্রিয় এ অভিনেত্রী। রোজিনা বলেন, সময়টাকে বেশ উপভোগ করছি। অনেকদিন পর এভাবে ঘোরাঘুরি, এক অন্যরকম সময়। ভীষণ ভালো লাগছে সত্যি। রোজিনা জানালেন, দুবাই থেকে নিউ ইয়র্ক যাবেন। তারপর সেখানে সময় কাটিয়ে নভেম্বরের ২০ তারিখ আবার তিনি দেশে ফিরবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত
প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে 'অতিথি ওভারভিউ প্রোগ্রাম' অনুষ্ঠিত
লাকসামে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পর্যটন শিল্পের উন্নয়ন এবং দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে অতিথি ডট কম : লায়ন সাইফুল ইসলাম সোহেল
