|
রুহী লন্ডনে
নতুন সময় বিনোদন
|
![]() রুহী লন্ডনে এরইমধ্যে ‘শুকতারার বিলেত ভ্রমণ’ নামক সিনেমার চিত্রনাট্যের কাজ শেষ করেছেন রুহী। পরিচালনার পাশাপাশি এর নাম ভূমিকায় অভিনয়ও করবেন তিনি। এ ছবিতে প্রথমবারের মতো গ্রামীণ চরিত্রে দেখা যাবে তাকে। রুহী বলেন, লন্ডন ফিরলেও আমি দেশে যাওয়া-আসার মধ্যে থাকবো। কারণ আমার কাজগুলো লন্ডন ও বাংলাদেশ মিলিয়ে শুটিং করবো। এরইমধ্যে অনেক পরিকল্পনা করেছি। সেগুলো সামনে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সবাইকে জানাবো। প্রসঙ্গত, র্যাম্পের মঞ্চ থেকে ছোট ও বড় পর্দায় নাম লেখান রুহী। বেশকিছু নাটকে কাজ করেন। নিয়মিত হন চলচ্চিত্রেও। চিত্রনায়িকা হিসেবে তিনি আলোচনায় আসেন ‘জিরো ডিগ্রি’ এবং ‘৭১ এর সংগ্রাম’ ছবির মাধ্যমে। ‘৭১-এর সংগ্রাম’ ছবিটি করতে গিয়ে বৃটিশ পরিচালক মুনসুর আলীর সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রুহীর। ২০১৪ সালের সেপ্টেম্বরে বিয়ে করেন তারা। এরপর থেকে লন্ডনেই থাকেন রুহী। এরইমধ্যে দুই পুত্র সন্তানের জননী হয়েছেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
