ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
মাঝিপাড়ায় হামলায় যারাই জড়িত থাকুক বিচার হবে: স্পিকার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 19 October, 2021, 6:16 PM

মাঝিপাড়ায় হামলায় যারাই জড়িত থাকুক বিচার হবে: স্পিকার

মাঝিপাড়ায় হামলায় যারাই জড়িত থাকুক বিচার হবে: স্পিকার

রংপুরের পীরগঞ্জ উপজেলার করিমপুর গ্রামের মাঝিপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজির হয়েছেন জাতীয় সংসদের স্পিকার  ও স্থানীয় সংসদ সদস্য শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার বেলা ১টার দিকে তিনি মাঝিপাড়া এলাকায় আসেন। তার সঙ্গে রয়েছেন রংপুরের জেলা প্রশাসক আহসান হাবীব, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম।

স্পিকারকে কাছে রোববার রাতের নারকীয় কাণ্ডের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন স্থানীয়রা। প্রাণভয়ে শিশুদের নিয়ে পালিয়ে বেড়ানো মায়েরা জানালেন সেই রাতের বিভীষিকার কথা। শিরীন শারমিন চৌধুরী তাদের জানান, যারাই এ হামলায় জড়িত থাকুক, তাদের বিচার নিশ্চিত করা হবে।

ফেসবুকে ধর্ম অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগে রংপুরের পীরগঞ্জের রামনাথপুরের সেই কিশোরকে সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ।তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।  রামনাথপুর ইউনিয়নের হিন্দু অধ্যুষিত বড় করিমপুর, কসবা ও উত্তরপাড়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বসত বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পীরগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেষ চন্দ্র  সমকালে জানান, এই দুই মামলায় ৫০০ জনকে আসামি করা হয়েছে। দুটি মামলার বাদী পুলিশ। তিনি জানান, গত রোববার রাতে হামলার সময় লুট করে নেওয়া গরুগুলোর মধ্যে তিনটি গরু উদ্ধার করা হয়েছে।

দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি পালনে করছে আওয়ামী লীগ। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মসূচি, প্রতিবাদ সমাবেশ চলছে।

প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব নেতাকর্মীকে দেশে সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা প্রতিরোধ করার নির্দেশ ও দলের সব স্তরের নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেন। যেকোনো মূল্যে দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বানও জানান তিনি।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status