ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বলিউডের পর্দায় ঢাকাই মিথিলার ছবি মুক্তি ১৫ নভেম্বর
নতুন সময় ডেস্কে
প্রকাশ: Tuesday, 19 October, 2021, 6:10 PM

বলিউডের পর্দায় ঢাকাই মিথিলার ছবি মুক্তি ১৫ নভেম্বর

বলিউডের পর্দায় ঢাকাই মিথিলার ছবি মুক্তি ১৫ নভেম্বর

চলতি বছর মিস ইউনিভার্স বাংলাদেশ হয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। তবে বয়সসহ নানা জটিলতায় আমেরিকায় অনুষ্ঠিত মিস ইউনির্ভাসের মূল মঞ্চে ওঠা হয়নি তার।

সেটা না হলেও চলতি বছর ঠিকই বলিউডে জায়গা করে নিচ্ছেন এই বাংলাদেশি মডেল। আগামী ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে তার বলিউড চলচ্চিত্র ‘রোহিঙ্গা’। ২০২০ সালে ছবিটির কাজ করেছিলেন তিনি। এরপর থেকেই মুক্তির জন্য অপেক্ষায় ছিলেন মিথিলা।

এই মডেল বলেন, ‘অবশেষে প্রতীক্ষার অবসান হলো। আগামী ১৫ নভেম্বর ছবিটি বিশ্বব্যাপী অ্যাপেল টিভিতে মুক্তি পাবে।’

‘রোহিঙ্গা’ ছবিতে মিথিলা ছাড়া বেশিরভাগ শিল্পী ও কুশলী বলিউডের। এর নির্মাতা বলিউডের ‘কমান্ডো’ ও ‘দঙ্গল’ ছবির সহকারী পরিচালক হায়দার খান। নিয়মিতভাবেই বলিউড ছবিগুলোর সিনেমাটোগ্রাফি ও ফটোগ্রাফার হিসেবে তাকে পাওয়া যায়।

‘রোহিঙ্গা’ ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। ভুটানের চিত্রনায়ক তিনি। সালমান খানের নতুন ছবি ‘রাধে’-তে প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন এই নায়ক।

এর চরিত্র ও গল্প প্রসঙ্গে মিথিলা বলেন, ‘‘রোহিঙ্গা’ বলিউডের ভিন্নধারার ছবি। আমি রোহিঙ্গা মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করেছি। এখানে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা উপজীব্য নয়। তাদের দুরবস্থার কথাই উঠে এসেছে।’’

‘রোহিঙ্গা’ ছবিটি থান্ডার ড্রাগন প্রোডাকশনের ব্যানারে নির্মিত। মানালি ও ত্রিপুরাসহ ভারতের বেশ কয়েকটি স্থানে সিনেমাটির কাজ হয়েছে। রোহিঙ্গা ও হিন্দি, দুই ভাষাতে এর কাজ হয়েছে। এজন্য রোহিঙ্গা ভাষাও রপ্ত করতে হয়েছে মিথিলাকে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status