ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
যুবলীগ চেয়ারম্যানের মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 16 October, 2021, 2:05 PM

যুবলীগ চেয়ারম্যানের মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

যুবলীগ চেয়ারম্যানের মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের মোবাইল নম্বর ক্লোন করে একটি প্রতারকচক্র বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করছে।

যুবলীগ চেয়ারম্যানের মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি।

শনিবার (১৬ অক্টোবর) সকালে সময় সংবাদকে যুবলীগ চেয়ারম্যান বিষয়টি অবহিত করেন।
 
এ সময় তিনি বলেন, আমি সম্প্রতি বিভিন্ন জেলার যুবলীগের নেতাদের মাধ্যমে জানতে পারি আমার নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে একটি প্রতারকচক্র চাঁদা দাবি করছে। বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে বিটিআরসিও আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। এ ছাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

যুবলীগ চেয়ারম্যানের নাম করে কেউ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে যাতে চাঁদা দাবি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status