ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
টাকা তোলার খুশিতে এটিএম বুথেই তরুণীর নাচ (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 October, 2021, 11:22 AM

টাকা তোলার খুশিতে এটিএম বুথেই তরুণীর নাচ (ভিডিও)

টাকা তোলার খুশিতে এটিএম বুথেই তরুণীর নাচ (ভিডিও)

টাকা কার না ভালো লাগে? আর সেটা যদি হয় নিজের আয়ের টাকা তাহলে তো কথাই নেই। আনন্দ দ্বীগুণ হয়ে যায়।  

সারা মাস কাজ করার পর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলে সেই খুশির মাত্রা বেড়ে যায় কয়েকগুণ! টাকা হাতে পাওয়ার পর খুশিতে নেচে ওঠে সবার প্রাণ।

কিন্তু সেই আনন্দে এটিএম বুথের ভেতরই কেউ নাচানাচি শুরু করে দিয়েছেন, এমন ঘটনা খুব একটা দেখা যায় না।

তবে সম্প্রতি এটিএম বুথের ভেতরে নাচানাচি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন এক তরুণী।

ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া তরুণীর ওই ভিডিওতে দেখা যায়, একটি বুথের ভেতর টাকা তোলার মেশিনে কার্ড ঢোকানোর পরপরই নাচ শুরু করে দেন এক তরুণী। মেশিন থেকে টাকা বের হতে দেখে তার খুশি বেড়ে যায় আরও কয়েকগুণ। মেশিন থেকে টাকা তুলে হাতে নেয়ার পর আরেক দফা নাচেন মেয়েটি। সবশেষ মাথা নিচু করে টাকা দেয়া মেশিনকে সম্মানও জানান তিনি।

ঘটনাটি কোন দেশে কবে ঘটেছে তা নিশ্চিত নয়। তবে তরুণীর টাকা তোলার মজার এ ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ‘ঘণ্টা’ নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় ভিডিওটি। এর ক্যাপশনে লেখা, বেতন পাওয়ার খুশি দেখেছেন তো?


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status