ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 4 October, 2021, 10:26 PM

বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন

বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন

হঠাৎ করে বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ডাউন হয়ে গেছে। বাংলাদেশের মোবাইল, কম্পিউটার থেকে এসব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না। সোমবার (৪ অক্টোবর) রাত পৌনে ১০টার পর এ সমস্যা দেখা দেয়।

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারছেন না বলে জানিয়েছেন বিশ্বব্যাপী এর ব্যবহারকারীরা। ফেসবুকের মালিকানাধীন এ তিনটি সামাজিক যোগাযোগমাধ্যম কাজ করছে না।

সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টা নাগাদ এ জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশেও ব্যবহারকারীরা সমস্যার মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন।

ব্যবহারকারীরা ফেসবুক পেজে প্রবেশের পর এরর বা ব্রাউজার কানেক্ট হচ্ছে না বলে তাদের ডিভাইসের পর্দায় ভেসে উঠছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status