ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
বিমানযাত্রীর ব্যাগে ১৭ রাউন্ড গুলি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 3 October, 2021, 11:09 AM

বিমানযাত্রীর ব্যাগে ১৭ রাউন্ড গুলি

বিমানযাত্রীর ব্যাগে ১৭ রাউন্ড গুলি

রাজশাহীর শাহ্‌ মখদুম বিমানবন্দরে এক যাত্রীকে তল্লাশি করে ১৭ রাউন্ড গুলিসহ তাকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (০২ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিমানে ওঠার আগেই তার কাছ থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন শাহ্‌ মখদুম বিমানবন্দরে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) উৎপল সরকার।

আটক ব্যক্তির নাম বারি শাহ চৌধুরী (৪৫)। তিনি নওগাঁ জেলার ধামরহাট এলাকার মৃত আব্দুল কুদ্দুস শাহ চৌধুরীর ছেলে।

উৎপল সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ধামরহাট এলাকার এক যাত্রী ঢাকা যাওয়ার উদ্দেশে রাজশাহী বিমানবন্দরে আসেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী বিমানবন্দর এপিপিএন চেকপোস্টে তাকে তল্লাশি করে ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।

এসআই উৎপল আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই যাত্রী উদ্ধারকৃত গুলি তার পিতা প্রয়াত কুদ্দুস শাহের লাইসেন্সকৃত পিস্তলের বলে দাবি করেন। তবে তিনি বিমানযাত্রার সময় গুলি বহনের তথ্য গোপন করেছেন।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস শনিবার রাতে বলেন, গুলির মালিক দাবি করেছেন এগুলো লাইসেন্স করা পিস্তলের। তিনি ভুল করে গুলির ব্যাগটি নিয়ে চলে এসেছেন।

এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি মতিউর রহমান জানান, এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাকে থানায় হস্তান্তর করেছে। তার অস্ত্রের বৈধতা যাচাই করা হচ্ছে। তিনি ফিলিং স্টেশনের ব্যবসা করেন। সাপাহার থানায় খোঁজ নেওয়া হয়েছে। তার নামে পূর্বে কোনো মামলা নেই। বৈধ কাগজ থাকলে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status