ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
এক সন্তানকে বাঁচাতে আরেক সন্তান বিক্রি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 3 October, 2021, 11:06 AM

এক সন্তানকে বাঁচাতে আরেক সন্তান বিক্রি

এক সন্তানকে বাঁচাতে আরেক সন্তান বিক্রি

লাইলুমার বাড়ি ছিল আফগানিস্তানের বাঘলান প্রদেশে। তালেবানের পুনরুত্থানের পর বাঘলান ছেড়ে দুই সন্তান নিয়ে রাজধানী কাবুলে আশ্রয় নেন তিনি। সেখানে ঠাঁই হয় পথের ধারের তাঁবুতে। তাঁর ১৩ বছরের মেয়েটি ভীষণ অসুস্থ। মেয়ের চিকিৎসার জন্য হাতে কোনো অর্থ নেই লাইলুমার। উপায় না পেয়ে নিজের দেড় বছরের শিশুসন্তানকে বিক্রি করে দিয়েছেন এই নারী।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ গতকাল শনিবার জানিয়েছে, গত বছর থেকে লাইলুমার স্বামী নিখোঁজ রয়েছেন। সন্তানদের নিয়ে চরম দারিদ্র্যের মুখোমুখি হয়েছেন লাইলুমা। এর মধ্যেই তালেবানের উত্থান। উপায় না পেয়ে ঘর ছেড়ে উদ্বাস্তু জীবন বেছে নিয়েছেন এই নারী।

কিন্তু কিশোরী মেয়েটির চিকিৎসা করাতে গিয়ে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে। ৩০ হাজার আফগানি মুদ্রায় (৩৩৪ ডলার) শিশুসন্তানকে বিক্রি করতে বাধ্য হয়েছেন তিনি।

লাইলুমা বলেন, ‘আমার কোনো উপায় ছিল না। উপায় থাকলে কি আর কেউ নিজের সন্তানকে মাত্র ৩০ হাজার আফগানিতে বিক্রি করতে চায়।’ লাইলুমার এ ঘটনা প্রকাশ পাওয়ায় তালেবানের পুনরুত্থানের পর উদ্বাস্তু হওয়া হাজারো আফগানের চরম অসহায় জীবনের চিত্র নতুন করে সামনে এসেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status