|
সরকারী চাকুরী দেওয়ার প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
|
সরকারী চাকুরী দেওয়ার প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নির্দেশে মামলাটি জেলা গোয়েন্দা শাখাকে তদন্তেরভার অর্পন করলে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার'র তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন কুমার মন্ডল, এসআই সোলাইমান আক্কাস, এসআই মফিজুল ইসলামদের সমন্বয়ে একটি চৌকশ টিম অভয়নগর ও খুলনা ফুলতলা থানা এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক/দালাল চক্রের ২ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই সময় তাদের হেফাজতে থাকা একাধিক চাকুরী প্রত্যাশী প্রার্থীদের আবেদন ফরম, টাকা আদায়ের নোট বুক, মোবাইল ফোন জব্দকরা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তার ব্যবহৃত মোবাইল ফোনে তার ফেসবুক আইডি ম্যাসেঞ্জারে সাম্প্রতিক বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনষ্টেবল পদে নিয়োগে প্রতারণা করে প্রার্থীদের প্রতিশ্রুতি দিয়ে আবেদন পত্র ও অর্থ গ্রহনের তথ্য প্রমান পাওয়া যায়। আসামিরা হলো মোঃ নাজমুস সাকিব পিতা আব্দুল আজিজ শেখ অভয়নগর, মোহাম্মদ ওহিদুল ইসলাম খান পিতা ফজলুর রহমান খান ফুলতলা খুলনা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
