ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মমতার ভোট গণনাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 October, 2021, 1:37 PM

মমতার ভোট গণনাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি

মমতার ভোট গণনাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি

তৃণমূলের দাবি, বড় ব্যবধানে জিতবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভবানীপুরে গণনাকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তার ফাইল ছবি (ইনসেটে মমতা)

পশ্চিমবঙ্গে ভবানীপুরে উপনির্বাচনের আগে প্রতিটি বুথকেই স্পর্শকাতর ঘোষণা করে কড়া নিরাপত্তায় মুড়ে দিয়েছিল নির্বাচন কমিশন। ভোট গণনা নিয়েও কোনো ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। আগামীকাল রবিবার গণনাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি থাকবে বলে ঘোষণা দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র।

শনিবার লালবাজারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভবানীপুর কেন্দ্রে ভোট গণনার সময় যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, এজন্য নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আগে থেকে পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। গণনাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ফলে গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েত করা যাবে না। পাথর, আগ্নেয়াস্ত্র, আতশবাজি বা অন্য কোনো ধরনের বিস্ফোরক নিয়ে গণনাকেন্দ্রের কাছে ঘোরা ষাবে না। এই নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার ভোর ৫টা থেকে ভোটের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোট শান্তিপূ্র্ণ ছিল। বিজেপি-র তরফে তৃণমূলের বিরুদ্ধে কিছু অভিযোগ করা হয়। যদিও সেই সব অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। ভোট শেষে তৃণমূলের দাবি, বড় ব্যবধানে জিতবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অন্য দিকে জয়ের দাবি করেছে বিজেপি শিবিরও। এই পরিস্থিতিতে যাতে নির্বিঘ্নে ভোট গণনা হয়, সেজন্য আগে থেকে পদক্ষেপ নিল কলকাতা পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status