|
আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২১
প্রবীণ সেবালয়ের আলোকিত প্রবীণ সংবর্ধনা
নতুন সময় প্রতিবেদক
|
![]() প্রবীণ সেবালয়ের আলোকিত প্রবীণ সংবর্ধনা এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শেফালী মাহবুব, বাংলাদেশ পুলিশ ও সাবেক এডভাইজার (পুলিশ বিভাগ, জাতিসংঘ শান্তি মিশন) মোহাম্মদ শামসুর রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সাবেক চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল আউয়াল, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সিদ্দিক উল্লাহ, আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের সাবেক চার্জ অব দি অ্যাফেয়ার্স কমান্ডার সিদ্দিকুর রহমান, বিসিআই কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান (আসাদ); দৈনিক উত্তরা নিউজের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ তারেক উজ্জামান খান, প্রমুখ। আজকের এই অনুষ্ঠানে প্রবীণ সেবালয়ের পক্ষ থেকে ১৬জনকে 'আলোকিত প্রবীণ ২০২১' ঘোষণা করা হয়। ঘোষিত আলোকিত প্রবীনগণ হলেন, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং সাবেক ভাইস-চ্যান্সেলর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. এম. শামসুল হক। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের কেন্দ্রীয় সদস্য সাবেক যুগ্ম সচিব ডাঃ মো. ইমাম হোসেন, আইন ও বিচার মন্ত্রণালয়ের সাবেক বিভাগীয় রেজিস্টার মো. মকবুল হোসেন খান, বাংলাদেশ পুলিশ ও সাবেক এডভাইজার (পুলিশ বিভাগ, জাতিসংঘ শান্তি মিশন) মাহাম্মদ শামসুর রহমান, প্রবীণ সেবালয়, ঢাকার উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুস সামাদ, নেচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নটরডেম কলেজের সাবেক সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান ভূঁইয়া, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সাবেক চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম, সমাজসেবক ও বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল আউয়াল, বিশিষ্ট লেখক ও সমাজসেবক মোঃ আবু বকর সিদ্দীক, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সিদ্দিক উল্লাহ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শেফালী মাহবুব, বিশিষ্ট সমাজসেবক কমান্ডার সিদ্দিকুর রহমান, স্ট্রিমস টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজমুল হুদা চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক আবদুল মুহিত চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মো : নুরুল ইসলাম খাঁন, শিক্ষাবিদ ও সমাজসেবক কলিমুল্লাহ খান। এছাড়া অনুষ্ঠানে প্রবীণদের কল্যাণে যে সব তরুণ ও যুবক কাজ করছেন তাদের কাজের স্বীকৃতি স্বরূপ 'প্রবীণ দরদী সংবর্ধনা' দেয়া হয়। সংবর্ধিত প্রবীণ দরদীরা হলেন, ঢাকা মহানগরী উত্তরের নৌ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আলিম, লেখক ও সাংবাদিক মুহাম্মদ রফিকুল আমীন খান, দৈনিক উত্তরা নিউজের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ তারেক উজ্জামান খান, অধ্যক্ষ মমতাজ উদ্দিন কলেজ বিজনেস ম্যানেজমেন্ট কলেজের মোহাম্মদ নাসির উদ্দিন বাবুল, প্যাসিফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম আবু রায়হান। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. এম. শামসুল হক প্রবীণ সেবালয়ের আলোকিত প্রবীণ ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রবীণদের কল্যাণে এ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচির মধ্যে যেমন তালিমুল কোরআন প্রবীণ মক্তব, স্বাস্থ্য সেবা ও দাতব্য সেবা'র মত কর্মসূচি বাস্তবায়নে সর্বচ্চ অংশ গ্রহনে সমাজের বিত্তবান ও প্রবীণ হিতৈষীদের এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠান শেষে দু:স্থ প্রবীণদের মাঝে হাতের লাঠি বিতরণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
