ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রধানমন্ত্রীর ফুফাতো বোন হামিদা আর নেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 October, 2021, 9:02 PM

প্রধানমন্ত্রীর ফুফাতো বোন হামিদা আর নেই

প্রধানমন্ত্রীর ফুফাতো বোন হামিদা আর নেই

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন খাদিজা হোসেনের দ্বিতীয় কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো বোন হামিদা ওয়াদুদ পলি আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১ অক্টোবর) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি এক পুত্র, এক কন্যা ও নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদজুমা তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আগামী ৪ অক্টোবর বনানী কবরস্থানে স্বামীর কবরে তাকে সমাহিত করা হবে।

তার স্বামী সাবেক অতিরিক্ত সচিব এম এ ওয়াদুদ ২০১৪ সালে ইন্তেকাল করেন।

হামিদা ওয়াদুদ পলির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার বাদ জুমা হামিদারর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ৪ অক্টোবর সকাল ১০টায় বনানী কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status