ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে বঙ্গবন্ধুর ম্যুরাল ‌‍'মুক্তির রণকাব্য'র উদ্বোধন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
প্রকাশ: Thursday, 30 September, 2021, 1:19 AM

সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে বঙ্গবন্ধুর ম্যুরাল ‌‍'মুক্তির রণকাব্য'র উদ্বোধন

সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে বঙ্গবন্ধুর ম্যুরাল ‌‍'মুক্তির রণকাব্য'র উদ্বোধন

সিরাজগঞ্জ পুলিশ লাইনস্-এ নব নির্মিত জাতির জনক বঙ্গবন্ধুর ম‍্যুরাল "মুক্তির রণকাব‍্য" এবং পুনঃনির্মিত শহীদ মুক্তিযোদ্ধা কনস্টেবল সিরাজুল ইসলাম গেইট এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইনস্-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণে নির্মিত "মুক্তির রণকাব‍্য" নামে ম‍্যুরাল এবং পুনঃনির্মিত শহীদ মুক্তিযোদ্ধা কনস্টেবল সিরাজুল ইসলাম গেইট এর শুভ উদ্বোধন করেন, অনু্ষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং   প্রধান অতিথি  হিসেবে বক্তব্যে রাখেন,  বাংলাদেশ পুলিশ  রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি)  মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম ।


এসময়  তিনি জেলা পুলিশের সর্বস্তরের সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রদান করেন। অনু্ষ্ঠানে  বিশেষ মোনাজাত শেষে ডিআইজি মহোদয়  নব-নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। সেইসাথে ড্রিলশেডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কর্মময় জীবনের উপরে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং জন্মশতবার্ষিকীতে জেলা পুলিশের কার্যক্রমের উপর স্থিরচিত্র প্রদর্শন করা হয়। পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম  বলেন, বেসরকারী অর্থায়নে ২১০ স্কয়ার ফুটের এ ম্যুরাল নির্মাণ করা হয়েছে। 


উদ্বোধনী অনুষ্ঠান শেষে ড্রিলশেডে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অনু্ষ্ঠানের সভাপতিত্ব করেন, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। তিনি জেলা পুলিশের সর্বস্তরের সদস‍্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি। এসময় আরো উপস্থিত ছিলেন,  কমান্ড্যান্ট(পুলিশ সুপার), আইটিসি, সিরাজগঞ্জ, জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, ১২টি থানার অফিসার ইনচার্জসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status