ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
৫৮ বছরেও অবিবাহিত, ধরা পড়ে বিয়ে করলেন বিধবাকে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 September, 2021, 8:04 PM

৫৮ বছরেও অবিবাহিত, ধরা পড়ে বিয়ে করলেন বিধবাকে

৫৮ বছরেও অবিবাহিত, ধরা পড়ে বিয়ে করলেন বিধবাকে

রাজশাহীর চারঘাট উপজেলার আজম আলী নামে এক ব্যক্তি বিধবার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েছিলেন। প্রেমিকার বাড়িতেও যাতায়াত ছিল তার।

সর্বশেষ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে প্রেমিকার বাড়িতে গিয়েছিলেন তিনি। কিন্তু ধরা পড়েন এলাকাবাসীর হাতে। পরে ওই বিধবার সঙ্গে তার বিয়ে দিয়ে দেওয়া হয়।

৫৮ বছর বয়সী আলী আজম উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।

বুধবার ইউসুফপুর ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই নারীর সঙ্গে আজম আলীর ঘনিষ্ট সম্পর্ক ছিল। দুই পরিবারের সম্মতিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

স্থানীয়রা বলছেন, জমি কেনাবেচা নিয়ে বছর দুয়েক আগে ওই নারীর সঙ্গে পরিচয় হয় আজম আলীর। একপর্যায়ে তা প্রেমে রূপ নেয়। এরপর থেকে প্রায়ই ওই নারীর বাড়িতে যাতায়াত করতেন ওই ব্যক্তি। মঙ্গলবার ওই নারীর বাড়িতে যাওয়ার পর আজম আলীকে আটকে দেন এলাকাবাসী। পরে দুইজনের সম্মতিতে বিয়ে পড়ানো হয়।

বিয়ে পড়িয়েছেন স্থানীয় কাজি আবুল বাশার। তিনিও একই এলাকার বাসিন্দা। আবুল বাশার বলেন, লোকজন তাদের আটকে রেখে বিয়ে পড়াতে আমাকে ডেকে আনেন। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে সাড়ে ৬ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ের রেজিস্ট্রি হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status