ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
কৌশানী বনির ৪১ নম্বর প্রেমিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 September, 2021, 8:02 PM

কৌশানী বনির ৪১ নম্বর প্রেমিকা

কৌশানী বনির ৪১ নম্বর প্রেমিকা

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। বর্তামানে অবস্থান করছেন বাংলাদেশে। পূজন মজুমদারের ‘পিয়া রে’ সিনেমার শুটিংয়ের জন্য মঙ্গলবার ঢাকায় পৌঁছান কলকাতার এ অভিনেত্রী।

স্বাভাবিকভাবেই এপার বাংলার পাঠকের আগ্রহ তাকে ঘিরে উতলা হচ্ছে। এসেই কৌশানী মুখোমুখি হলেন বাংলাদেশের একটি গণমাধ্যমের। জানালেন নিজের অনেক কথা। সেখানেই বনির সঙ্গে তার প্রেমের বিষয়টি সরলভাবে প্রকাশ করলেন।

সাক্ষাৎকারগ্রহীতা জিজ্ঞেস করলেন, বনি জানিয়েছিলেন, আপনার সঙ্গে প্রেমের আগে আরও প্রায় ৪০ জন মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছিল তার। আপনি কি এটি জানতেন? জবাবে কোনো ভণিতা ছাড়াই কৌশানী চটপটে জবাব দিলেন। বললেন, হ্যাঁ জানি, সব শুনেছি। এতে আমার একদমই সমস্যা নেই। কারণ, আমার সঙ্গে সম্পর্ক হওয়ার আগের ঘটনা এটি। এখন তো বনির সঙ্গে অন্য মেয়ের সম্পর্ক নেই, এটাই বড় কথা।

পিয়া রে সিনেমার প্রস্তুতি সম্পর্কে এ নায়িকা বলেন, ছবির গল্প আগেই জেনেছি। ছবির নাম দেখলেই তো বোঝা যায়, এটি রোমান্টিক ছবি। আগামী কালীপূজায় কলকাতায় আমার একটি ছবি মুক্তি পাবে। সেই ছবির শুটিং থেকেই এখানে এলাম। কিছুটা তাড়াহুড়া করেই আসা। কাল থেকে শুটিং। আজকের দিনটা পাচ্ছি। শুটিংয়ের আগে সবকিছুই বুঝে নেব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status