ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
তিউনিশিয়ার ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 September, 2021, 7:05 PM

তিউনিশিয়ার ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী

তিউনিশিয়ার ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী

তিউনিশিয়ার ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী নাজলা বাউডেন রোমধান। দেশটির প্রেসিডেন্ট কাইস সাঈদ প্রধানমন্ত্রী হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাবেক এই প্রকৌশলীর নাম ঘোষণা করেছেন।

এএফপির খবরে বলা হয়েছে, নাজলা বাউডেন রোমাধান পূর্বে ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করেছেন। এর বাইরে তার সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

প্রায় দুই মাস আগে বিক্ষোভের মুখে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে বরখাস্ত করে সংসদ বিলুপ্ত ঘোষণা করেন প্রেসিডেন্ট কায়েস সাঈদ। গত সপ্তাহে তিনি নতুন ডিক্রি জারি করেন। এতে তার ক্ষমতা বাড়ানোর সুযোগ রাখা হয়। বলা হয়, দেশ পরিচালনায় নিরংকুশ ক্ষমতা পাবেন কায়েস সাঈদ। এ পদক্ষেপকে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা উল্লেখ করে নিন্দা জানায় বিভিন্ন দেশ ও সংস্থা।

এএফপির খবরে বলা হয়েছে, রোমাধান এমন এক সময় তিউনিশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন যখন দেশটিতে নানাবিধ সংকট চলছে। ২০১১ সালে বিপ্লবের মাধ্যমে তিউনিশিয়ায় গণতান্ত্রিক যাত্রা শুরু করে। বর্তমান দেশটিতে ব্যাপক অর্থনৈতিক সংকট চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status