ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
স্ত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 September, 2021, 7:03 PM

স্ত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

স্ত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের ‍শ্রীনগরে সাবেক স্ত্রীর অর্ধ নগ্ন ও আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে শেখ সোহেল (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার জালালপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীনগর উপজেলার বাড়ৈখালী গ্রামের এক নারীর সঙ্গে ২০১২ সালের ১৪ এপ্রিল পারিবারিকভাবে সোহেলের বিয়ে হয়। বিয়ের পর থেকে বনিবনা না হওয়ায় ওই নারী তাকে ২০১৯ সালের ২৪ জুন তালাক দেন। এ কারণে ক্ষিপ্ত হয়ে সোহেল প্রায় সময়ই তার সাবেক স্ত্রীর অপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন।

শেখ সোহেল গত ২৬ সেপ্টেম্বর ইমো আইডি থেকে ওই নারীর কর্মক্ষেত্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ইমো আইডিতে সংসার চলাকালীন উঠানো আপত্তিকর ছবি পাঠান। বিষয়টি জানতে পেরে ওই নারী শ্রীনগর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলা রেকর্ড করে শ্রীনগর থানা পুলিশ সোহেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status