|
নন্দীগ্রামে গৃহবধূর লাশ উদ্ধার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
|
![]() নন্দীগ্রামে গৃহবধূর লাশ উদ্ধার শামিমা আকতার শিশু সন্তানকে লালন পালনে অস্বীকৃতি জানালে শিশুটির মা রেহেনা ৩০ হাজার টাকাসহ তার সন্তানকে ফেরত চান। এতে শামিমা আকতার টাকা দিতে অস্বীকৃতি জানায়। গতকাল মঙ্গলবার রেহেনার বড় বোন সফুরা বেগম গৃহবধু শামিমার বাড়িতে গিয়ে টাকাসহ সন্তান ফেরত চাওয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে রেহেনার বাড়ির লোকজন এসে শামীমার বাড়ি থেকে শিশুকে নিয়ে চলে যায়। ধারণা করা হচ্ছে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে শামিমা আত্নহত্যা করতে পারে বলে স্থানীয়রা অভিমত ব্যক্ত করেন। এব্যাপারে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের সাথে কথা বললে তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
