ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
শিবালয়ে করোনা সচেতনতায় স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Wednesday, 29 September, 2021, 5:39 PM

শিবালয়ে করোনা সচেতনতায় স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

শিবালয়ে করোনা সচেতনতায় স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

মানিকগঞ্জের শিবালয়ে করোনায় স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন বুধবার ২৯ সেপ্টেম্বর উথলী আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউকেএইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ডিজএ্যাবল রিহ্যাবিলিটি এন্ড রিসার্স এসোসিয়েশন-ডিআরআরএ’র লিডার প্রজেক্টে উদ্যোগে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়।  


শিবালয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উপজেলা কেন্দ্রীয় আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক হোসনে আরার সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাশেদ আল মাহমুদ, শিক্ষানিলয় প্রি-ক্যাডেট স্কুল অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলী, সহকারী শিক্ষক মো. রমজান আলী, মোহাম্মদ মনির হোসেন, মো. পলাশ খান, মো. কোরবান আলী, মো. গোলাম হাতেম, মো. আরশেদ আলী, মিতু আক্তার, করিমন বেগম, সুমা আক্তার, ডিআরআরএ লিডার প্রজেক্ট মাঠ কর্মী নাসরিন আক্তারসহ প্রায় ৩শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। 


বক্তারা বলেন, করোনায় শিক্ষা সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই স্বাস্থ্য বিধি মেনে সকল শিক্ষক, ছাত্র-ছাত্রীদের ক্ষতি পুশিয়ে নেয়ার চেষ্টা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী নির্দেশনা অনুসারে স্বাস্থ্য বিধি মানতে হবে। স্বাস্থ্য বিধি না মাননে করোনা সংক্রামন বৃদ্ধি পেতে পারে এবং শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ হয়ে যেতে পারে। যা কারো কাম্য নয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status